খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাব্রালের গোলটিই বিশ্বকাপের সেরা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার অবিশ্বাস্য গোলটি বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে টুর্নামেন্টের সেরা বা ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে।

মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল এবারের আসরে অভিষেক হওয়া কেপ ভার্দে। সেই ম্যাচে অতিরিক্ত সময়ে দূরপাল্লার এক দুর্দান্ত ও বাঁকানো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ২-২ সমতা ফিরিয়েছিলেন লোপেস কাব্রাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে গেলেও, কাব্রালের সেই অনবদ্য গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। ফিফা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে এই গোলটি। এর মাধ্যমে অভিষেক বিশ্বকাপেই দারুণ এক অনন্য অর্জন নিজেদের নামের পাশে যুক্ত করল কেপ ভার্দে।

 

উল্লেখ্য, এর আগে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর রাউন্ড অব ৩২ পর্বের ভুলেও সহজেই সেরা হয়েছিল কাব্রালের এই গোলটি। পরবর্তীতে চূড়ান্ত ভোটাভুটিতেও সবার উপরে থেকে পুরো টুর্নামেন্টের সেরা গোলের সম্মান নিজের করে নেন তিনি। এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ অভিযান আরও বেশি স্মরণীয় হয়ে রইল, আর কাব্রালের এই অসাধারণ গোলটি জায়গা করে নিল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলগুলোর কাতারে।

 

সূত্র: ফিফা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন