জেলার সংবাদ

চট্টগ্রামে আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. আসাদুল (২১)। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে নগরীর হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে থাকেন।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসেন।

 

তিনি আরও জানান, কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসা চলছে, আহত যুবক বর্তমানে আশঙ্কামুক্ত।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন