খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনা দলকে গুছিয়ে দিয়ে যাবেন মেসি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। তবে এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, কোচ লিওনেল স্কালোনিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। অবসরের আগে জাতীয় দলকে নতুন করে গুছিয়ে দিতেই আরও কিছুদিন খেলতে চান এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন ৩৯ বছর বয়সী মেসি। এরপরও গোল্ডেন বল না পাওয়ায় তার ভক্তদের মধ্যে বিতর্ক তৈরি হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা করছেন স্কালোনি। বর্তমান দলে থাকা কয়েকজন সিনিয়র ফুটবলারের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া হবে। এই পরিবর্তনের সময় নতুনদের পাশে থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান মেসি।

 

দলটি পুরোপুরি গুছিয়ে উঠলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বলে কোচ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জানিয়েছেন তিনি। মেসি চূড়ান্ত সিদ্ধান্ত জানালে দেশের মাটিতে তার জন্য বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনেরও প্রস্তুতি রয়েছে এএফএর।

আরও পড়ুন