ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

আর্সেনাল-চেলসি ফাইনাল লড়বে রাতে

আর্সেনাল-চেলসি ফাইনাল লড়বে রাতে

খেলাধুলা, ফুটবল

আর্সেনাল-চেলসি ফাইনাল লড়বে রাতে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২রা আগস্ট ২০২০ ০৪:০৮:০৬ পূর্বাহ্ন

ইংলিশ এফএ কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে ১০টায়।

চ্যাম্পিয়নস লিগ হাত ছাড়া হয়েছে গানারদের তাই এফএ কাপের শিরোপা ঘরে তুলে আক্ষেপ ঘোচানোর মিশন মাইকেল আর্তেতার দলের।

টুর্নামেন্টে নিজেদের ১৪ তম শিরোপা জয়ের লড়াইয়ে আবেমেয়াং, লাকাজেত্তেদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে, কেননা ইনজুরি সংশয়ে মেসুত ওজিল। মুস্তাফি, গ্যাব্রিয়েল পাবলোরা থাকবেন মাঠের বাইরে।

অন্যদিকে ইনজুরি আছে চেলসি শিবিরেও, মাঠের বাইরে থাকবেন গিলমুর কন্তে, তবে অলিভার জিরু, আলোনসো ও পুলিসিচদের ওপর ভরসা রাখছেন চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করাদের কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

আরও পড়ুন