জাতীয়

আর এক ঘণ্টা পর শেষ হচ্ছে ভোটগ্রহণ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিকেল সাড়ে চারটায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনের বিশেষ তাৎপর্য হলো, সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

 

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার সদস্যসহ মোট ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তা কর্মী মাঠে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার চাদরে ঢাকা ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা দেয়া হয়েছে। যেকোনো সহিংসতা বা বিশৃঙ্খলার তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং অভিযোগের জন্য ৩৩৩ হটলাইন নম্বর চালু রয়েছে।


এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটাররা সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হচ্ছে। 
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন