রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তি মেনে না নিলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়ার কড়া হুমকি দিয়েছেন তিনি।
ওই পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ‘অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক চুক্তির’ প্রস্তাব দিচ্ছে। ইরান যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তবে দেশটির ‘প্রতিটি বিদ্যুৎকেন্দ্র’ এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আর কোনো ভালো মানুষি নয়! তিনি আরও উল্লেখ করেন, ’তারা খুব দ্রুত এবং সহজেই ভেঙে পড়বে। আর যদি তারা চুক্তিটি মেনে না নেয়, তবে যা করা প্রয়োজন তা করা আমার জন্য সম্মানের হবে। গত ৪৭ বছর ধরে অন্যান্য প্রেসিডেন্টদেরও ইরানের সাথে এমনটাই করা উচিত ছিল।'
ডিবিসি/আরএসএল