আন্তর্জাতিক

আর মানুষ হত্যার পক্ষে নই, এবার সমঝোতা চাই: ইরান ইস্যুতে ট্রাম্পে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে ইরানের সঙ্গে চুক্তি সম্পাদনের ইচ্ছা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা পরিস্থিতি দেখছি। আমরা যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে আমি মানুষ হত্যা করতে চাই না।’

রবিবার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এমনটি বলেন তিনি। মূলত ইরানের ওপর এক ভয়াবহ হামলা বাতিল করার পর আজ সোমবার (৩ আগস্ট) থেকে নতুন আলোচনার কথা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

 

রবিবার তিনি জানান, যুক্তরাষ্ট্রের আক্রমণ কতটা ভয়াবহ হতে পারত তা ইরান আগেই আঁচ করতে পেরেছিল। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে ঐকমত্য হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছিল। সোমবার বিকেল থেকে এই নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

 

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানানো বা ওয়াশিংটনে নিজেদের প্রতিনিধি পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এর আগে এই দুই দেশের মধ্যে সব আলোচনাই মূলত বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও বারবার যুদ্ধ বন্ধের কথা বলেছিলেন, যদিও এরপরও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে সপ্তাহের শেষে এই পরিকল্পিত সামরিক হামলা থেকে বিরত থাকতে ট্রাম্পকে বিশেষ অনুরোধ করেছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

 

মিত্রদের এমন অনুরোধের কারণ হিসেবে ট্রাম্প জানান, তারা মনে করছে শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। তবে হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে এবার একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছি।’

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন