আন্তর্জাতিক

আলোচনায় ব্যর্থ হলে ইরানে ফের হামলার প্রস্তুতি ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে নতুন করে অস্ত্রশস্ত্র বোঝাই করা হচ্ছে।

'নিউইয়র্ক পোস্ট'- কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের নতুন করে প্রস্তুতি চলছে। আমরা আমাদের জাহাজগুলোতে এযাবৎকালের সেরা এবং আগের চেয়েও উন্নত গোলাবারুদ ও অস্ত্র বোঝাই করছি। এর আগে আমরা তাদের ধ্বংস করে দিয়েছিলাম।’ 

 

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘যদি আমাদের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে আমরা এসব অস্ত্র ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই সেগুলো ব্যবহার করব।’

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন