বাংলাদেশ, জাতীয়

আলোচিত সেই ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হলেন সিলেটের ডিসি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই আগস্ট ২০২৫ ০৪:৪৮:১৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সোমবার ( ১৮ই আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

 

সিলেটে যোগদানের আগে সারোয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি দেশব্যাপী সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে। বিশেষ করে দুর্নীতি এবং ভেজালবিরোধী অভিযানে তার সাহসী ও দায়িত্বশীল ভূমিকা বেশ প্রশংসিত হয়েছিল।

 

মো. সারোয়ার আলম ২৭তম বিসিএসের মাধ্যমে ২০০৮ সালে প্রশাসনে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন