আন্তর্জাতিক

আল্লাহই যথেষ্ট, ভয় পাবেন না: খামেনির দপ্তর থেকে বিশেষ ভিডিও বার্তা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে জানুয়ারী ২০২৬ ১২:৫০:২৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর থেকে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে, যেখানে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার বিষয়টি ইঙ্গিত করা হয়েছে।

ভিডিওটির শুরুতে গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্যের একটি সংকলন দেখানো হয়। 

 

এরপর এতে আলী খামেনির অতীতে দেওয়া বিভিন্ন তেজস্বী ভাষণের অংশবিশেষ যুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই পোস্টটির শিরোনাম দেওয়া হয়েছে "আল্লাহই যথেষ্ট" এবং এতে জনগণকে কোনো ধরনের ভয় না পাওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

উল্লেখ্য , ইরানি প্রশাসন সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রাখলেও, খামেনি এবং তাঁর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশ্বজুড়ে তাঁদের বার্তা পৌঁছে দেন।

 

তথ্যসূত্র স্কাই নিউজ

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন