আন্তর্জাতিক

আল-আকসা থেকে ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে এক ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (৮ মে) ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যম ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গ্রেপ্তারের সময় ওই অ্যাক্টিভিস্টকে মারধরও করা হয়।


ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ আবু আল-হুমুস। তিনি পূর্ব জেরুজালেমের একজন পরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট। শুক্রবার আল-আকসা মসজিদের মরক্কো গেট (বাব আল-মাগারিবা) এলাকা থেকে তাকে আটক করা হয়।


আবু আল-হুমুসকে এর আগেও একাধিকবার টার্গেট করেছে ইসরায়েলি পুলিশ। ২০১৯ সালে কোনো উসকানি ছাড়াই তার ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছিল। সে সময় নিজের ব্যক্তিগত জমিতে পুলিশকে গাড়ি রাখতে নিষেধ করায় তাকে শ্বাসরোধ, মারধর এবং পেপার স্প্রে করা হয়েছিল।


উল্লেখ্য, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ ও ইবাদতের ওপর সাম্প্রতিক সময়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ এই গ্রেপ্তার ঘটনা ঘটল।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন