বাংলাদেশ

'আশা'র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই

আবু বকর

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪৭:৪৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা (এনজিও) 'আশা'র প্রতিষ্ঠাতা ও সভাপতি সফিকুল হক চৌধুরী (৭০) মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠা করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪৯ সালে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন সফিকুল হক চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে সমাজ বিজ্ঞানে বিএ ও ১৯৬৯ সালে সমাজ বিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।

বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারী কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করেননি তিনি। বরং দেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায় ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আত্মনিয়োগ করেন। 

আরও পড়ুন