জেলার সংবাদ

আশুলিয়ায় প্রেশার কুকারের ভেতর মিলল বোমা, খোলা মাঠে নিষ্ক্রিয়

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারের আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি দোকানের পাশে রাখা পরিত্যাক্ত ব্যগের ভেতর থেকে প্রেশার কুকারের মধ্যে রাখা বোমা সদৃস বস্তু উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বস্তুটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

 

পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে ব্যাগসহ বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। সকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বোমাটি পরীক্ষা করে। পরে তাদের সহযোগীতায় পাশের একটি মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে এখানে বোমাটি রেখেছিল তা তদন্ত করা হচ্ছে। অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, এর আগে গেল ১১ জুলাই আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন