বাংলাদেশ

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও ২ সহযোগীসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১১ই এপ্রিল ২০২৬ ০২:০১:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারের আশুলিয়ায় বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ রুবেল নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্য দুজন হলেন সিয়াম ও ইমরান। আজ দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সকালে আশুলিয়ার কাঠগড়া চিত্রশাইল এলাকায় পূর্বশত্রুতার জেরে পারভেজ নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

ঘটনার পর অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সিয়াম ও ইমরানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় রুবেলের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রুবেল রাঢ়ি বরিশালের উজিরপুর থানার ইউনুস রাঢ়ির ছেলে। সে দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাস করে আসছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন