ঢাকার আশুলিয়ায় ব্যানার টাঙানো নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুরের হাসান কলোনি এলাকায় সংঘটিত এই হামলায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএনপির ব্যানার নিয়ে কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।
পরবর্তীতে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস এবং পাশের একটি চায়ের দোকানে হামলা চালায়। এ সময় কিবরিয়াকে মারধর করা হয় এবং বাধা দিতে গেলে আরও কয়েকজনকে আঘাত করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং চায়ের দোকানি অভিযোগ করেছেন যে, হামলাকারীরা দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকা লুট করেছে এবং মালামাল নষ্ট করেছে।
ডিবিসি/এনএসএফ