বাংলাদেশ, জেলার সংবাদ

আশুলিয়া-গাজীপুর সীমান্তে জিরানী বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ১৬ দোকান

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১২ই অক্টোবর ২০২৫ ০৭:১৮:০৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুর ও আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা জিরানী বাজারে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাত (১১ই অক্টোবর) আনুমানিক ১টার দিকে বাজারের একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

 

খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে রাত আড়াইটা বেজে যায়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন