ক্রিকেট

আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা, অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন ২০তম এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস এবং তাঁর ডেপুটি বা সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

২০তম এশিয়ান গেমসের এই ক্রিকেট ইভেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকায় বাংলাদেশ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

 

আগামী ২৮ সেপ্টেম্বর ‘গ্রুপ বি’-এর বিজয়ী দলের বিপক্ষে ম্যাচ খেলে এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের নিয়মিত ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দল সাজানো হয়েছে এবং গেমসে স্বর্ণ জয়ই বাংলাদেশের মূল লক্ষ্য।

 

দলের ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং মোহাম্মদ সাইফ হাসান। এ ছাড়া মিডল অর্ডারে অধিনায়ক লিটনের সাথে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন ও শেখ মাহেদি হাসান। আর দলের পেস বোলিং আক্রমণে থাকছেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। এ ছাড়া স্পিন আক্রমণে দায়িত্বে থাকবেন নাসুম আহমেদ।

 

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন