বিবিধ

আস-সুন্নাহ ফাউন্ডেশনে গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে মিডিয়া কানেক্ট সামিট অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, নীতি-নির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘মিডিয়া কানেক্ট সামিট’ অনুষ্ঠিত হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, মতবিনিময় এবং ফাউন্ডেশনের সেবামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সরাসরি তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ সামিটে অতিথিরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীন নারী দক্ষতা উন্নয়ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

 

অনুষ্ঠানে ফাউন্ডেশনের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফরিদ খান জানান, বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।

 

ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ জানান, ২০২৫ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা এক বছরেই সম্মিলিতভাবে ৪২ কোটির বেশি টাকা আয় করেছেন। 

 

বর্তমানে ১৪টি কোর্সের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক লাখ বেকার তরুণ-তরুণীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

 

সবশেষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত অরাজনৈতিক ও দাতব্য এই সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসংস্থান মডেল ও সম্প্রসারণ কৌশল নিয়ে অতিথিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন