জাতীয়

আ. লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের অফিস খোলার বিষয়টি কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে। 

 

এ সময় তিনি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিষয়ে মন্তব্য করে বলেন, নিয়মনীতি মেনেই প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই তা দেশের মানুষের আস্থা অর্জন করেছে।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন