খেলাধুলা, ক্রিকেট

ইংলিশ কাউন্টি লিগে খেলার সুযোগ পেলেন হাসান মাহমুদ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাল বলের দীর্ঘতম সংস্করণে জাতীয় দলে প্রায় নিয়মিত সদস্য হাসান মাহমুদ। যদিও ইনজুরির কারণে সবশেষ পাকিস্তান সিরিজে ছিলেন না ডানহাতি এই পেসার। চলমান ঢাকা লিগ দিয়ে তিনি মাঠের ক্রিকেটে ফিরেছেন।

এরই মাঝে সুখবর পেয়েছেন, প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের কেন্ট ক্লাব থেকে।

 

কাউন্টিতে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেবে আনন্দিত হাসান মাহমুদ বলছেন, জাতীয় দলের টেস্টে অভিষেক হওয়ার পর থেকে মাথায় একটা চিন্তা থাকে যে আমারও একদিন সুযোগ হবে কাউন্টি ক্রিকেটে। আমি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ।

 

স্বপ্ন ছিল যে আমি একদিন ভালো একটা পর্যায়ে খেলব, ভালো একটা বোলার হব। বাংলাদেশ দলে দাপটের সাথে খেলব, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, কাউন্টি খেলব-এগুলা নিয়ে অনেক স্বপ্ন ছিল’, আরও যোগ করেন ২৬ বছর বয়সী এই পেসার।

 

ইংল্যান্ডের পেস কন্ডিশন ও সুযোগ-সুবিধার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো অভিজ্ঞতা সংগ্রহ করাই হাসানের লক্ষ্য, কাউন্টিতে খেলতে গিয়ে যে প্রক্রিয়ায় আমি আগাচ্ছি সেটা অনুসরণ করার চেষ্টা করব। ওদের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া, ওদের বল, সুযোগ-সুবিধা, ক্রিকেট সংস্কৃতি, ওগুলোর সঙ্গে যদি আমি ভালোভাবে মিশতে পারি অবশ্যই।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন