আন্তর্জাতিক, আরব

ইংল্যান্ডে দুই লরি ভর্তি বিয়ার চুরি, মূল্য সাড়ে ৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের চেশারের রানকর্নে একটি ডিপো থেকে গিনেস বিয়ারবোঝাই দুটি এইচজিভি ট্রেইলার চুরি করেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া ৮০০টির বেশি ব্যারেলে প্রায় ৭০ হাজার পাইন্ট গিনেস ছিল বলে জানিয়েছে চেশার পুলিশ।

সোমবার রানকর্নের অ্যাস্টন লেনের হোয়াইটহাউস ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে ট্রেইলার দুটি চুরি হয়। প্রথম ট্রেইলারটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এবং দ্বিতীয়টি রাত ৯টা ৩০ মিনিটের দিকে নিয়ে যাওয়া হয়।

 

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া গিনেসের আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার পাউন্ড। প্রতিটি ব্যারেলে প্রায় ৮৮ পাইন্ট পানীয় ছিল। এসব ব্যারেল বিভিন্ন পাবে সরবরাহ করার কথা ছিল। ট্রেইলারসহ চুরি হওয়া সবকিছুর মোট মূল্য প্রায় ২ লাখ ৫ হাজার পাউন্ড।

 

চেশার পুলিশের ডিটেকটিভ সার্জেন্ট ম্যাকক্ল্যাচি বলেন, ‘বিখ্যাতভাবে বলা হয়, গিনেস আপনার জন্য ভালো-তবে সেটি তখনই, যখন তা কিনে মূল্য পরিশোধ করা হয়েছে।’

 

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম লরিটি মার্সি গেটওয়ে ব্রিজের দিকে যেতে দেখা যায়। দ্বিতীয়টি রেইনহিল ও ওয়াটকিনসন ওয়ের দিকে চলে যায়। দুটি লরিই পুরুষ চালক চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

 

প্রথম চালককে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে। তার ছোট কালো দাড়ি ছিল এবং তিনি একটি বিনি টুপি পরেছিলেন। দ্বিতীয় চালকের মাথায় ক্যাপ ছিল বলে ধারণা করা হচ্ছে।

 

চুরি হওয়া ট্রেইলার দুটি সাদা রঙের ট্রাই-অ্যাক্সেল কার্টেন-সাইড ট্রেইলার। এগুলোর পর্দা ও পেছনের দরজায় লজিস্টিকস প্রতিষ্ঠান জিএক্সওর ব্র্যান্ডিং রয়েছে। পেছনের দরজার ওপরের বাঁ দিকে রয়েছে আলাদা শনাক্তকারী নম্বর। চুরি হওয়া ট্রেইলার দুটির নম্বর হলো DL736 ও DL542।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন