আন্তর্জাতিক

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেনের পার্লামেন্ট দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন পেলেন শীর্ষ জ্বালানি খাতের নির্বাহী সের্গেই কোরেৎস্কি। দেশটির তৃতীয় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের পার্লামেন্ট দেশের শীর্ষ জ্বালানি খাতের নির্বাহী সের্গেই কোরেৎস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন পেয়েছেন, যিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত রদবদলের অংশ হিসেবে  যুদ্ধকালীন ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। 

 

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্কে জন্ম নেওয়া ৪৮ বছর বয়সী কোরেৎস্কি পেশাগতভাবে একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ। তার কোনো দলের সাথে সংযোগ নেই, যা বিশ্লেষকদের মতে তার জন্য একটি বড় সুবিধা হতে পারে।

 

জ্বালানি খাতে, দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন কোরেৎস্কি তেল উৎপাদন, শোধন, জ্বালানি রিটেইল, পাইকারি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক অর্থায়নে অত্যন্ত দক্ষ এবং তিনি ২০২৫ সালের মে মাস থেকে ইউক্রেনের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় তেল ও গ্যাস জায়ান্ট নাফতোাগাজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, যা দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহের সিংহভাগ নিয়ন্ত্রণ করে।

 

নাফতোাগাজে আসার আগে তিনি এর আওতাধীন ইউক্রেনের বৃহত্তম তেল কোম্পানি উকরনাফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রীয় এই খাতগুলোতে আসার আগে তিনি বেসরকারি পর্যায়ে ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনুয়াম গ্রুপ এবং ইউক্রেনের অন্যতম বৃহৎ ফিলিং স্টেশন চেইন ডব্লিউওজি'র সিইও হিসেবে কাজ করার পাশাপাশি একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।

 

নতুন প্রধানমন্ত্রী হিসেবে কোরেৎস্কির সামনে সবচেয়ে বড় কাজ ও মূল অগ্রাধিকার হবে চলমান রুশ হামলার মুখে আসন্ন শীতের জন্য দেশকে প্রস্তুত করা। কারণ গত শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে স্মরণকালের ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছিল এবং বর্তমানে কিয়েভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের তীব্র ঘাটতির মুখোমুখি হয়।

 

প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার (১৫ জুলাই) সাংবাদিকদের জানিয়েছেন, আগামী শীতের এই প্রস্তুতি নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

 

এর আগে, ইউলিয়া রিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অনুরোধ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। এরই প্রেক্ষিতে পদত্যাগ জমা দেন রিদেঙ্কো। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করে। দায়িত্ব নেয়ার পর কর্মকর্তাদের দুর্নীতি দমনে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন