আন্তর্জাতিক

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) নিভস্কা শহরে এই হামলার ঘটনা ঘটে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী এই ঘটনাকে ‘নিন্দনীয় ও সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, শত্রুপক্ষ সরাসরি জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলায় ১২ জন নিহতের পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন।

 

বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানিয়েছে, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী। কাজ শেষে কর্মস্থল থেকে ফেরার পথে তারা এই হামলার শিকার হন। পুলিশ ও জরুরি পরিষেবা বিভাগ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর একটি ভস্মীভূত বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে।

 

একই দিনে ইউক্রেনের জাপোরিঝিয়া শহরেও পৃথক হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সেখানে একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন।

 

এমন এক সময়ে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল, যখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন