খেলাধুলা, ফুটবল

ইউরো জেতানো অধিনায়ককেই বিশ্বকাপ দলে রাখেনি স্পেন!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে মে ২০২৬ ০৮:০২:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে ইউরোজয়ী অধিনায়ক ও অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতার বাদ পড়া। মূলত চলতি মৌসুমে ফর্মহীনতায় ভোগার কারণেই আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখে মোরাতাকে দলের বাইরে রাখার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

মোরাতার পাশাপাশি জাতীয় দলের দীর্ঘদিনের নিয়মিত মুখ দানি কারভাহাল এবং জেসুস নাভাসও বিশ্বকাপের এই দলে জায়গা পাননি। এছাড়া হাড়ের চোটে গত সপ্তাহে অস্ত্রোপচার হওয়ায় অনুমিতভাবেই ছিটকে গেছেন বার্সেলোনার ফের্মিন লোপেজ। স্কোয়াডে ডাক পেলেও স্প্যানিশ শিবিরের অন্যতম বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। ইনজুরির কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে মাঝমাঠের নেতৃত্বে যথারীতি থাকছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি (রদ্রিগো হার্নান্দেজ), গাভি এবং পেদ্রি।

 

আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ‘এইচ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো সৌদি আরব এবং উরুগুয়ে। অভিজ্ঞদের ছাড়াই তরুণনির্ভর এই দলটি বিশ্বমঞ্চে কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

 

এক নজরে স্পেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

 

গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।

 

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।

 

মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

 

ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন