ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসার ক্ষেত্রে দিন দিন নতুন সাফল্যের নজির স্থাপন করছেন। বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায় বাংলাদেশিদের আধিপত্য এখন চোখে পড়ার মতো। কঠোর পরিশ্রম আর দেশীয় স্বাদের সংমিশ্রণে তারা স্থানীয়দের মন জয় করে নিচ্ছেন।
এই সাফল্যের ধারাবাহিকতায় রোমের আর্কুদি তীব্রতীনা এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ‘কম্বো-২ রেস্টুরেন্ট’।
এর আগে প্রতিষ্ঠানটির প্রথম শাখা গ্রাহকদের ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের কর্ণধার মোহাম্মদ আল-আমিন জানান, প্রথম শাখার সফলতাই তাকে নতুন শাখা খুলতে উদ্বুদ্ধ করেছে।
প্রবাসে রেস্টুরেন্ট ব্যবসা এখন বাংলাদেশিদের জন্য একটি সম্মানজনক ও জনপ্রিয় খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ডিবিসি/এমইউএ