খেলাধুলা, ফুটবল

ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপে মালাউই

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারী আফ্রিকা কাপ অব নেশনসে (WAFCON) অবিস্মরণীয় এক গল্প লিখল মালাউই। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পরাশক্তি ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে গেছে ‘দ্য স্কর্চার্স’ খ্যাত দলটি। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মালাউই।

ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মালাউই। রোমাঞ্চকর লড়াইয়ের ৭৯তম মিনিটে ম্যাচের নির্ণায়ক গোলটি করেন রোজ কাডজেরে, যিনি হয়ে ওঠেন এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক। আফ্রিকান ফুটবলের শীর্ষ দলগুলোর সঙ্গে টেক্কা দেওয়ার সামর্থ্য যে তাদের আছে, এই জয়ে আরও একবার তা প্রমাণ করল তারা।

 

যে দলটি কিছুদিন আগেও ছিল নারী আফ্রিকা কাপ অব নেশনসের নবাগত, তারাই এখন আফ্রিকার সেরা চার দলের একটি এবং বিশ্বমঞ্চের নতুন মুখ।

 

অন্যদিকে, হেরে গিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ হাতছাড়া হলেও ঘানার আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না। প্লে-অফে তাদের পরবর্তী প্রতিপক্ষ আইভরি কোস্ট। এই ম্যাচে জয়ী হতে পারলে ফিফা আন্তঃমহাদেশীয় প্লে-অফের টিকিট পাবে ঘানা, যা তাদের ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার শেষ সুযোগ এনে দেবে।

 

সূত্র: রয়টার্স

আরও পড়ুন