খেলাধুলা, ফুটবল

ইনফান্তিনোকে সরিয়ে দিলে ‘ভয়াবহ ভুল’ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাতিন আমেরিকা ও আফ্রিকার পর এবার প্রকাশ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সমর্থনে পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প মন্তব্য করেছেন, ফিফা যদি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা হবে একটি ‘ভয়াবহ ভুল’।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির ঘোষণার পর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর বিরুদ্ধে সবচেয়ে সরব ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, যাদের সঙ্গে একাত্ম হয়েছে কনকাকাফ ও এএফসি-ও। শুধু ২০ বিলিয়ন ডলারের আলোচিত এফএফই প্রকল্পই নয়, এবারের বিশ্বকাপে রেফারিং ইস্যু এবং ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের মতো নানা ঘটনায় ইনফান্তিনো সমালোচিত হয়েছেন।

 

ডোনাল্ড ট্রাম্পের মতে, যে কারণেই হোক না কেন, ফিফা যদি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করে, তবে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। ইনফান্তিনোকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, তিনি অসাধারণ একজন মানুষ এবং তিনি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন। ট্রাম্প আরও বলেন, ইনফান্তিনো তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।

 

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে রয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ ও শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তাঁর।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন