বহুজাতিক সিমেন্ট কোম্পানির (ইনসি সিমেন্ট) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদ হাসান। প্রথমবারের মতো কোন বাংলাদেশিকে নিয়োগ দিলো কোম্পানিটি।
মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃত্তিতে এই তথ্য জানানো হয়।
ইনসি সিমেন্ট থাইল্যান্ডের একটি সুপরিচিত সিমেন্ট। এটির রয়েছে উন্নত মানের ক্যাপ্টিভ ক্লিংকার। এছাড়া এই সিমেন্টটি দীর্ঘ ৪৭ বছর ধরে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে এই সিমেন্ট নিয়ে এসেছে সায়াম সিটি সিমেন্ট(বাংলাদেশ) লিঃ।
সদ্য নিয়োগপ্রাপ্ত মাহমুদ হাসান এর আগে একই প্রতিষ্ঠানের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক ছিলেন। এছাড়া বেশকিছু মোবাইল অপারেটর কোম্পানিতেও কাজ করেছেন তিনি। বাংলাদেশের সিমেন্ট শিল্পে তার ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। হলসিম বাংলাদেশ দিয়ে সিমেন্ট শিল্পে কাজ শুরু করেন মাহমুদ হাসান। দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ইনসি সিমেন্ট বাংলাদেশের নতুন এই সিইও।
মাহমুদ হাসান বুয়েট থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে।