বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

ইন্টারনেট প্যাকেজের দাম কমল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১১ই নভেম্বর ২০২৩ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মোবাইলের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন এনেছে মোবাইল অপারেটরগুলো। এতে জনপ্রিয় ও স্বল্প আয়ের গ্রাহকদের ব্যবহৃত ডেটা প্যাকেজগুলোর দাম কমেছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

৭দিন মেয়াদের ডাটা প্যাকেজের দাম কমিয়েছে বেসরকারি ৩ অপারেটর। ৩দিন মেয়াদে আগে যে দামে যে পরিমাণ ইন্টারনেট ভলিউম দিত অপারেটরগুলো, তার কাছাকাছি দামে ৭দিন মেয়াদে একই পরিমাণ ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এতে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধিকে পুনর্বিন্যাস করা হয়েছে।

৩দিনের দামেই ৭দিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের ৩দিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে ৭দিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

এর আগে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্যাকেজ কমানোর নির্দেশে অপারেটরগুলো গত ১৫ অক্টোবর ৩ ও ১৫ দিনের মেয়াদের ইন্টারনেট প্যাকেজ বাদ দেয়। সেসময় ৭ দিন, ৩০ দিন ও অনির্দিষ্ট মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়ে দেয় তারা। 

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন