আন্তর্জাতিক, এশিয়া

ইন্দোনেশিয়ায় মাছ ধরার জালে উঠলো চীনা আন্ডারওয়াটার ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীর কাছে এক জেলের জালে ধরা পড়েছে একটি চীনা আন্ডারওয়াটার ড্রোন। অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সোমবার ড্রোনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বালি ও লম্বকের মধ্যবর্তী এই গভীর সমুদ্রপথটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যে বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিন চলাচলের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কাছে অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

স্থানীয় জেলেরা যখন মাছ ধরার জাল ফেলছিলেন, তখন লম্বকের কয়েক কিলোমিটার উত্তরে সমুদ্রের গভীরে টর্পেডোর মতো এই বস্তুটি দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি সেটিকে উপকূলে টেনে আনেন এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন। প্রায় ৩.৭ মিটার (১২ ফুট) লম্বা এবং ০.৭ মিটার ব্যাসের এই সিলিন্ডার আকৃতির ড্রোনটিতে কোনো বিস্ফোরক বা তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তা পরীক্ষা করে দেখেছে পুলিশ। 

 

প্রাথমিক পরীক্ষার পর পুলিশ জানিয়েছে, এটি মূলত সমুদ্র পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি কারিগরি ডিভাইস। সংবেদনশীল এই এলাকায় চিনা ড্রোন পাওয়ার ঘটনাটি বর্তমানে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন