আন্তর্জাতিক, পাকিস্তান

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্যের অবনতির অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

আদালতের এই আদেশে আরও বলা হয়েছে, এখন থেকে ইমরান খান পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ এবং নিজ সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পাবেন। ২০২৩ সাল থেকে দুর্নীতির অভিযোগে কারাবন্দী রয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি। আদালতের এই রায়ের বিষয়ে পাকিস্তানি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

 

আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, বন্দীর জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। ৭৩ বছর বয়সী ইমরান খানের আইনজীবীরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন যে তিনি দৃষ্টিশক্তি হ্রাসসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন এবং প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান রায়ের প্রেক্ষিতে আদালতের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল টিমে একজন চক্ষু বিশেষজ্ঞও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন