আন্তর্জাতিক, পাকিস্তান

ইমরান খান ও বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দিত্বে না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) বিচারপতি খাদিম হুসাইন সুমরো এ আদেশ দেন। আদালত একই সঙ্গে তাঁদের কারাবাসের পরিস্থিতি নিয়ে করা আবেদন শুনানিযোগ্য বলে ঘোষণা করেন।


আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী ইমরান ও বুশরার সাক্ষাতের ব্যবস্থা করতে বলেছেন। ইমরানের পরিবারের সদস্যদের তাঁর সঙ্গে দেখা করার সুযোগ এবং ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থাও করতে নির্দেশ দেওয়া হয়েছে।


এ ছাড়া ইমরানকে নিয়মিত সংবাদপত্র, বই ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে বলা হয়েছে।


বুশরা বিবিকে একাকী বন্দিত্বে রাখা হচ্ছে না-এটি নিশ্চিত করে ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়েছেন আদালত।


এর আগে ইমরান খানের বোন আলিমা খান ও বুশরা বিবির মেয়ে মুবাশরা খাওয়ার মানেকা তাঁদের দীর্ঘ সময় বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ তুলে আদালতে আবেদন করেছিলেন।


তবে পাকিস্তান সরকার ও কারা কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে তাঁদের আলাদাভাবে রাখা হয়েছে, একাকী বন্দিত্বে নয়।


সূত্র: ডন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন