আন্তর্জাতিক, অন্যান্য

হুথি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনে অন্তত ৩০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের মারিব ও হাদরামুত প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন সরকারি সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইয়েমেনের সরকারি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবারের এই হামলায় দেশটির সামরিক বাহিনীর জরুরি বাহিনীর ক্যাম্পগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

ইয়েমেনি সামরিক সূত্র জানায়, উত্তর মারিবের আল-জউফ প্রদেশ থেকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হাদরামুতের আল-থিনিয়া ও আল-আব্র এবং মারিবের আল-রৌকের সামরিক ক্যাম্পগুলোতে এই হামলা চালানো হয়। সাম্প্রতিক সপ্তাহের সহিংসতা বৃদ্ধির ধারাবাহিকতায় এটি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা এবং ২০২২ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে তীব্র সামরিক সংঘাতের রূপ নিয়েছে। এদিকে ইয়েমেনি সামরিক বাহিনীও এই হামলার সত্যতা নিশ্চিত করেছে এবং এটিকে হুথিদের ওপর নিজেদের হামলার জবাব হিসেবে উল্লেখ করেছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন