আন্তর্জাতিক

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছে, ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে জোর উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

সেন্টকমের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই অভিযানে মোট দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হলেও অপর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। সেন্টকম জোরালোভাবে দাবি করেছে, এটি কোনো শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুলবশত গোলাবর্ষণ (ফ্রেন্ডলি ফায়ার)-এর কারণে ঘটেনি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী অবস্থান করছিলেন।

 

উল্লেখ্য, যুদ্ধকালীন সময়ে দূর থেকে উড়ে আসা যুদ্ধবিমানগুলোকে আকাশে থাকা অবস্থাতেই মাঝপথে জ্বালানি সরবরাহ করার জন্য এই ধরনের রিফুয়েলিং উড়োজাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন