আন্তর্জাতিক

ইরাকের কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সংঘটিত এক হামলায় ফ্রান্সের এক সেনা সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর চালানো এই হামলাকে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

এর আগে ফরাসি সেনাবাহিনীর প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী যৌথ প্রশিক্ষণে নিয়োজিত থাকার সময় একটি ড্রোন হামলায় তাদের ছয়জন সেনা আহত হন। পরবর্তীতে প্রেসিডেন্ট মাখোঁর বক্তব্যে সেই হামলায় একজনের নিহতের খবর নিশ্চিত করা হয়।

 

বর্তমানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান লড়াইয়ে একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে কুর্দিস্তানের ইরবিলে কয়েক শ ফরাসি সেনা মোতায়েন রয়েছে। উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ইরবিল শহরটির অবস্থান ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে।

 

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন