ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। ইরবিলের গভর্নর উমিদ খোশনব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।
স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর ইরবিল প্রদেশের দারাশাকরান জেলার জারকা জোয়ি গ্রামে একটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। ইরান থেকে পাঠানো ওই ড্রোনটি সরাসরি একটি বেসামরিক বাড়িতে গিয়ে আছড়ে পড়ে। এতে ঘরে থাকা ওই দম্পতি প্রাণ হারান।
সংবাদমাধ্যম রুডাও-এর ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ২১টি ড্রোন হামলা চালানো হয়—যার মধ্যে ১৭টির লক্ষ্যবস্তু ছিল এরবিল ও দক্ষিণ-পূর্ব কোয়া জেলা এবং বাকি চারটির লক্ষ্যবস্তু ছিল এই অঞ্চলের পূর্বাঞ্চলীয় সুলাইমানি প্রদেশ।
ডিবিসি/কেএলডি