আন্তর্জাতিক

ইরাকে ড্রোন হামলায় ফ্রান্সের ৬ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে একটি আকস্মিক ড্রোন হামলায় ফ্রান্সের ছয়জন সেনা সদস্য আহত হয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি ফরাসি সেনাবাহিনীর বরাতে এই খবর নিশ্চিত করেছে।

হামলার পরপরই আহত সেনাদের উদ্ধারের পর চিকিৎসার জন্য দ্রুত নিকটস্থ একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে ফরাসি সেনাবাহিনীর বিবৃতিতে ড্রোনটি ঠিক কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কিংবা সেনাদের আঘাতের মাত্রা কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান লড়াইয়ে একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে বর্তমানে ইরবিলে কয়েক শ ফরাসি সেনা মোতায়েন রয়েছে। উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ইরবিল শহরটির অবস্থান ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন