আন্তর্জাতিক

ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলায় ২০ ইরাকি যোদ্ধা নিহত, আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাত আরও মারাত্মক রূপ নিয়েছে। দেশটির সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন ইরাকি যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। কিছুদিন কিছুটা শান্ত থাকার পর সংঘাতের এই নতুন প্রসারে আঞ্চলিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভোরের দিকে তাদের আকাশসীমায় প্রবেশ করা পাঁচটি ক্ষেপণাস্ত্র সফলতা ও দক্ষতার সাথে গুলি করে ভূপাতিত করেছে।


প্রণালী সংক্রান্ত সীমান্ত ইস্যুতে ওমানের দেওয়া সমঝোতা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। স্ট্রেইট অব হরমুজ দিয়ে নৌযান চলাচলের পথ ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছিল ওমান। কিন্তু ইরান তা নাকচ করে দিয়ে প্রণালীতে প্রবেশের প্রধান করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ এবং বের হওয়ার পথের আংশিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি জানিয়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন