আন্তর্জাতিক, এশিয়া

ইরাকে মার্কিন স্থাপনায় ২৩টি ড্রোন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট এবং বিমানবন্দরকে লক্ষ্য করে ২৩টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি সংগঠন ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ এ হামলার দায় স্বীকার করেছে।

গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই তারা এই আক্রমণ পরিচালনা করেছে। ২৩টি ড্রোন ছাড়াও আরও তিনটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যভেদের আগেই প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে।

 

এই সিরিজ ড্রোন হামলার পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, তবে সার্বিক অবস্থাকে তারা ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন। 

 

এদিকে ইরাকি কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, বিদেশি কোনো পক্ষ যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ না চালায়। ইরাক সরকার সতর্ক করে বলেছে, ইরাকি মাটি ব্যবহার করে এ ধরনের সংঘাত চলতে থাকলে দেশটিকে অনিচ্ছাসত্ত্বেও একটি বৃহত্তর যুদ্ধের দিকে টেনে নেওয়া হতে পারে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন