আন্তর্জাতিক

ইরানকে আকাশ ও সমুদ্রপথে অব্যাহত হামলায় কাবু করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে ইরানের ওপর ‘ব্যাপক’ হামলা চালিয়ে যাওয়া অব্যাহত রাখবে।

আলজাজিরাকে ঐ কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলার মূল লক্ষ্য হলো ইরানের নিরাপত্তা কাঠামো ভেঙে দেওয়া। বর্তমানে এই হামলাগুলো কেবল ইরানের অভ্যন্তরে থাকা লক্ষ্যবস্তুগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

 

বিবৃতিতে তিনি নিশ্চিত করেছেন যে, মার্কিন বিমান বাহিনী সরাসরি এই হামলায় অংশ নিচ্ছে এবং তারা ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন