আন্তর্জাতিক, আমেরিকা

ইরানকে কোনোভোবেই পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এ লক্ষ্যেই ওয়াশিংটন তার আন্তর্জাতিক অঙ্গীকার বজায় রাখবে। নিজের বক্তব্যের সপক্ষে হেগসেথ বলেন, ‘ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের বৈশ্বিক দায়িত্বের অংশ।’

একই অনুষ্ঠানে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে প্রতিরক্ষা খাতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের ‘প্রজন্মগত বিনিয়োগ’ করতে যাচ্ছেন। একে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পভিত্তির ‘ঐতিহাসিক উৎপাদনগত পুনর্গঠন’ হিসেবেও উল্লেখ করেন।

 

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির অন্তত ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে সেইসব দেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে, যারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “যারা এখনো মার্কিন করদাতাদের অর্থের ওপর নির্ভর করে নিরাপত্তা সুবিধা ভোগ করতে চায়, তাদের জন্য সেই দিন শেষ।” তাঁর মতে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা একটি জরুরি কৌশলগত প্রয়োজনীয়তা।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন