যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'দোষারোপের খেলা' খেলার অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সংকট সমাধানে কোনো ইতিবাচক ভূমিকা পালনের পরিবর্তে আমেরিকানরা কেবল ইরানকে দোষারোপ করার খেলায় মেতে উঠেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ইতিবাচক ভূমিকা পালনের বদলে তাদের এই খেলা অব্যাহত রয়েছে। তবে আমেরিকানরা সত্য কথা বলবে-এমনটা আমরা আশা করতে পারি না; তারা সবসময়ই আমাদের অভিযুক্ত করে আসছে।
বর্তমান প্রেক্ষাপটে ওয়াশিংটনের সদিচ্ছা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে তেহরান। এ বিষয়ে ইরানি মুখপাত্র আরও বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আমেরিকা একেবারেই আন্তরিক নয়।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি