তেহরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হ্যাকার গ্রুপ 'হান্দালা' দাবি করেছে যে, তারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটকে মার্কিন সামরিক ঘাঁটির লক্ষ্যবস্তুর একটি হালনাগাদকৃত ডাটাবেজ সরবরাহ করেছে।
তথাকথিত "মার্কিন সামরিক আগ্রাসনের" প্রতিক্রিয়া হিসেবে এই তথ্য সরবরাহ করা হয়েছে এবং নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলে গ্রুপটি উল্লেখ করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
সাইবার নিরাপত্তা গবেষকরা 'হান্দালা হ্যাক টিম' নামেও পরিচিত এই গ্রুপটিকে ইরানি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত করেছেন। গবেষকদের মতে, এটি মূলত একটি প্রভাব বিস্তার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযান। ২০২৩ সালের ডিসেম্বরে এই হ্যাকার গ্রুপটির প্রথম আত্মপ্রকাশ ঘটে।
উল্লেখ্য, কার্টুনিস্ট নাজি আল-আলি কর্তৃক ১৯৬৯ সালে তৈরি ফিলিস্তিনি জাতীয় পরিচয় ও প্রতিরোধের একটি ঐতিহাসিক প্রতীক 'হান্দালা'র নামানুসারে এই হ্যাকার গ্রুপটি নিজেদের নামকরণ করেছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন