আন্তর্জাতিক

ইরানকে সমর্থন দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিপরীতে ইরানের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে এক ফোনালাপে এই দৃঢ় সমর্থন জানান। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্যমতে, ওয়াং ই জোর দিয়ে বলেছেন যে বেইজিং ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় তাদের পাশে রয়েছে।

একইসঙ্গে সংঘাত যাতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

 

এর পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সাথে পৃথক এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করছে। তিনি জানান, এই যুদ্ধ থামাতে এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে বেইজিং প্রস্তুত রয়েছে। অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সাথে ফোনালাপে ওয়াং ই সতর্ক করে বলেন যে, সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারে বৃহৎ পরাশক্তিগুলোর যথেচ্ছ আক্রমণ বিশ্বকে আইনহীনতার দিকে ঠেলে দিচ্ছে। পরিশেষে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটির সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিকভাবেই হতে হবে।

 

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন