যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো শীর্ঘ সম্মেলনে দাবি করেছেন, ইসলামিক রিপাবলিক অব জাপান ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সবগুলোই আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে।
মূলত বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরান ও জাপানের নাম গুলিয়ে ফেলেন। আমেরিকার একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলার সময় তিনি ভুল করে ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বলে ফেলেন।
যেহেতু ইরানের সরকারি নাম ‘ইসলামিক রিপাবলিক অব ইরান’, তাই ধারণা করা হচ্ছে তিনি মূলত ইরানকেই বোঝাতে চেয়েছিলেন। তার এই ভুলের একটি ভিডিও দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সাথে তাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখন চাইলে ইরানের ওপর আরও বড় ধরনের হামলা চালাতে পারে। দরকার হলে ইরানের বড় বড় সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
এছাড়া ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, গত রাতে সেখানে হামলা চালিয়ে তারা দ্বীপটির একটি অংশ ধ্বংস করেছেন। ট্রাম্প বলেন, তারা চাইলে পুরো খারগ দ্বীপই দখল করে নিতে পারেন এবং সেটা ঠেকানোর কোনো ক্ষমতা ইরানের নেই।
ডিবিসি/এসএস