আন্তর্জাতিক

ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের তেল ট্যাংকারে যেকোনো ধরনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আলী আব্দুল্লাহি এই সতর্কবার্তা দেন।

 

তিনি উল্লেখ করেন, আগ্রাসী মার্কিন বাহিনী ইরানের তেল ট্যাংকারগুলো খালি করার জন্য সতর্কতা জারি করেছে, যাতে সেগুলোতে আক্রমণ চালানো যায়।

 

এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্ট ঘোষণা দেন, ইরানের তেলের ট্যাংকারে কোনো ধরনের হামলা চালানো হলে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি নিশানা করে পাল্টা জবাব দেবে।
 

সূত্র: মেহর নিউজ এজেন্সী

 

ডিবিসি/হাদী

আরও পড়ুন