বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে সমুদ্রে ভাসমান ইরানি তেলের ওপর থেকে ওয়াশিংটন বিধিনিষেধ তুলে নিতে পারে।
স্কট বেসেন্ট আরও উল্লেখ করেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুদ থেকেও তেল ছাড়ার পরিকল্পনা করছে। চলতি সপ্তাহের শুরুতে তিনি এক বক্তব্যে দাবি করেন, যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই বেশ কিছু ইরানি তেল ট্যাঙ্কার ইতিমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এই বিষয়ে শীঘ্রই আরও বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন