আন্তর্জাতিক, আরব

ইরানি হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, আহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। বুধবার (৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে এটিই একক হামলায় সর্বোচ্চ সংখ্যক আহতের ঘটনা।


কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের জরুরি ভিত্তিতে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে।


এদিকে, এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতে নিযুক্ত ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস কর্তৃপক্ষ জানায়, তারা নিহতের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কুয়েত প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছে।


কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের 'টার্মিনাল-১' মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন