আন্তর্জাতিক

ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় মার্কিন ড্রোন ধ্বংস!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, নিজেদের আকাশসীমায় ‘শত্রুভাবাপন্ন উড়োযান’ শনাক্ত করার পরই তারা এই পদক্ষেপ নেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোন ভূপাতিত করার পাশাপাশি একটি ‘আরকিউ-৪’ ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি ‘এফ-৩৫’ যুদ্ধবিমান লক্ষ্য করেও আইআরজিসির সেনারা গুলি চালিয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। একইসঙ্গে আইআরজিসি জোর দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পালটা আঘাত হানার ‘বৈধ ও সুনির্দিষ্ট’ অধিকার তাদের রয়েছে।

 

এমন এক সময়ে এই ড্রোন ভূপাতিত করার দাবিটি সামনে এলো, যখন মার্কিন সামরিক বাহিনী 'আত্মরক্ষামূলক' পদক্ষেপ হিসেবে ইরানের রকেট উৎক্ষেপণস্থলগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে। এসব পালটাপালটি পদক্ষেপে দেশ দুটির মধ্যকার চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন