ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা, পাকিস্তান, এশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিন: ইমরান খান

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিন: ইমরান খান

আন্তর্জাতিক, আমেরিকা, পাকিস্তান, এশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিন: ইমরান খান

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ২১শে মার্চ ২০২০ ০৮:৫৬:০৫ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবোরো ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভি নিউজ এ খবর জানিয়ে বলেছে, ইমরান খান শুক্রবার করোনাভাইরাস মোকাবিলায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান।

পাক প্রধানমন্ত্রী বলেন, ইরান আমেরিকার পক্ষ থেকে আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞার শিকার এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান আরো নির্বিঘ্নে করোনাভাইরাস বিরোধী অভিযান চালাতে পারবে। ইমরান খান বলেন, ইরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে তিনি বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানাচ্ছেন।

ইমরান খান গত সপ্তাহেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি চীন সফর শেষ ইসলামাবাদে ফিরে একই আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন